মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রংপুরের বিজয়রথ থামিয়ে দিল দুর্বার রাজশাহী

টানা আট ম্যাচে জয়! চলতি বিপিএলে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকার তকমাটা এতদিন ধরে রেখেছিল রংপুর রাইডার্স।

তবে তাদের বিজয়রথ থামিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। রাজশাহীর কাছে রংপুর হেরেছে ২৪ রানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ১৭০ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। বোলিংয়ে প্রথম ওভারেই আঘাত হানেন রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদ। কোনো রান না করেই সাজঘরে ফেরেন ইরফান শুকুর। তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন এসএম মেহরাব। ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। এরপর খুশদিল শাহও ফেরেন মাত্র ১৪ রান করে। তবে উইকেটের এক প্রান্ত ধরে রেখেছিলেন সাইফ হাসান। শফিউল ইসলামের বলে আউট হওয়ার আগে সাইফের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৩ রান।

এরপরই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজশাহী। তবে জয়ের স্বপ্ন দেখা রাজশাহীর স্বপ্ন ভঙ্গ করতে বসেছিলেন রংপুর অধিনায়ক সোহান। রায়ান বার্লের বলে মাত্র ২৬ বলে ৪১ রান করে সোহান আউট হলে আর কেউ হাল ধরতে পারেনি। ১৪৬ রানে অলআউট হয়ে ৮ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো রংপুর।

প্রথম পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৬২ রান তুলে নেয় রাজশাহী। দলীয় ৭৬ রানে মাত্র ১৯ বলে ৩৯ করে সাজঘরে ফেরেন সাব্বির। রাজশাহীর হয়ে এই আসরে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার রায়ান বার্লও ফেরেন কোনো রান না করেই।

এরপরই শুরু হয় ইয়াসির ঝড়। রাজশাহী যখন বড় রানের স্বপ্ন দেখছিল তখনই মাত্র ৩২ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন রাব্বি। বিজয়ও কাটা পড়েন রান আউটের ফাঁদে।শেষ ৫ ওভারে রাজশাহীর ব্যাটাররা নিয়েছেন মাত্র ২৭ রান। আর তাতেই শেষ হয় রাজশাহীর বড় সংগ্রহের স্বপ্ন। তাদের ইনিংস থেমে যায় মাত্র ১৭০ রানে।

এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ উঠে এসেছে দুর্বার রাজশাহী। রংপুর ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.