মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রধান উপদেষ্টা আজ সুইজারল্যান্ড যাচ্ছেন

চার দিনের সরকারি সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

ডেপুটি প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা এ সফরে বিশেষ বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সাথে। এছাড়াও মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংস্থার সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে তার।’

বাংলাদেশ বিষয়ক ডায়ালগ হবে আলাদাভাবে, ব্যবসায়ীসহ অনেক গুরত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে থাকবেন-এ কথা জানিয়ে ডেপুটি প্রেস সচিব বলেন, এ ডায়ালগ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের আয়োজনে বিভিন্ন কোম্পানির সিইও থাকবেন সেখানে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আশা করছে বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে আগ্রহ পাবে। আর বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন সে আহ্বান থাকবে প্রধান উপদেষ্টার।

বিনিয়োগ সহজীকরণ, সরকারের অবস্থান বিদেশি বিনিয়োগকারীদের কাছে ব্যাখ্যা করা হবে বলেও জানান তিনি।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সোমবার রাত ১টায় ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে বহন করা বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। চার দিনের সফর শেষে ২৫ জানুয়ারি দেশে ফিরবেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.