শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

খুব দ্রুতই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘খুব দ্রুতই’ দেখা করবেন ডোনাল্ড ট্রাস্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন এই কথা।  মার্কিন রিপাবলিকান এই নেতা গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এবং আগামী সপ্তাহে এই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন— আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করবেন।

অবশ্য পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে নির্দিষ্ট কোনও সময়রেখা প্রদান করেননি ট্রাম্প। তবে এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম কোনও বৈঠক।

ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প নিউজম্যাক্সকে বলেন, ঠিক আছে, এক্ষেত্রে শুধুমাত্র একটি কৌশল রয়েছে এবং সেটি পুতিনের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, এবং আমি জানি তিনিও (পুতিন) দেখা করতে চান এবং আমি খুব তাড়াতাড়ি (তার সঙ্গে) দেখা করতে যাচ্ছি। আমি এই সাক্ষাৎ তাড়াতাড়ি করে ফেলতাম কিন্তু… এর জন্য আপনাকে তো (প্রেসিডেন্ট হিসেবে) দায়িত্ব নিতে হবে। কিছু কাজ করতে হলে আপনাকে সেখানে থাকতে হবে।

এদিকে মার্কিন কংগ্রেসম্যান মাইক ওয়াল্টজ ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবেন। গত রোববার তিনি বলেন, ‘আসন্ন দিন এবং সপ্তাহগুলোতে’ তিনি ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপের আশা করছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ সেই আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে এবং অন্যান্য সহযোগী দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সহায়তা সরবরাহের কাজে নেতৃত্ব দিচ্ছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.