মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেখ হাসিনার দুর্নীতি খুঁজতে দুদকের যৌথ টাস্ক ফোর্স গঠন

দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে দুদকের নেতৃত্ব যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা।
এছাড়া বিগত সরকারের সময় সুবিধাভোগী শীর্ষ ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করেছে দুদক। এদিন সাবেক দুই এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করে সংস্থাটি।

অভ্যুত্থানের মুখে পালানোর পর থেকে প্রতিদিনেই শেখ হাসিনার নিত্য নতুন দুর্নীতির ফিরিস্তি দৃশ্যপটে আসছে। মেগা প্রকল্পের নামে লুটপাট, প্লট বরাদ্দ কিংবা বিদেশে অর্থ পাচারসহ দুর্নীতির বিস্তার অভিযোগ।
এমন প্রেক্ষাপটে দুদকের নেতৃত্বে এনবিআর, সিআইডি ও বিএফআইইউ’র সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন এস আলম, বেক্সিমকো, বসুন্ধরাসহ বিগত সরকারের সময় সুবিধাভোগী ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্সে কাজ করতে দুদক প্রত্যেকটির জন্য আলাদা তিন সদস্যের কমিটি গঠন করেছে।

রাজনীতির মাঠে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী অবৈধ সম্পদও গড়েছেন সমানতালে। দুদকের মামলায় বলা হয়েছে, ৩১ শ’ কোটি টাকার অবৈধ লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন নিক্সন দম্পতি। আর ৪৪১ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে নরসিংদী -২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর  বিরুদ্ধে মামলা করেছে।
সা‌বেক মন্ত্রী-এম‌পি‌দের অস্বাভা‌বিক লেন‌দেনের পিছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মহাপরিচালক আক্তার হোসেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.