রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নকলায় নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শেরপুরের নকলায় পরপর কয়েকটি সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবি নিয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারী) দুপুরে নকলা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ছাত্ররা।

এ-সময় তাদের হাতে ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা স্লোগান তোলে– ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে।’

প্রায় কয়েক ঘন্টা পর শিক্ষার্থীরা নকলা থানার সামনে থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের নকলা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং নকলার গুরুত্বপুর্ন পয়েন্টে জেব্রা ক্রসিং, স্পীড ব্রেকার নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করার আশ্বাস দেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুতসময়ের মধ্যে এসব কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

এ-সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসএম মাসুম, রাইয়্যান আল মাহদি অনন্ত, শিক্ষার্থী লিমন আহমেদ, মুকিত, সুমাইয়া, স্বপ্না, মেহেদি হাসান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী
ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল
হামে আরও দুই শিশুর মৃত্যু
জনতার দাবি ‘কুমিল্লা বিভাগ চাই’, প্রধানমন্ত্রী বললেন- ঠিক আছে
কারিনা কায়সারের অকালমৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.