বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন শফিক রেহমান

সাংবাদিক, উপস্থাপক ও ভালোবাসা দিবসের প্রবর্তক শফিক রেহমানকে আজীবন সম্মাননা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি।

২৮ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডস-এর ২৩তম আসর। সেখানেই এই সম্মাননা তুলে দেওয়া হবে শফিক রেহমানের হাতে।

সংগঠনটির সহ-সভাপতি রাসেল আজাদ বিদ্যুত দেশের অন্যতম খবরটি নিশ্চিত করেছেন। বেসরকারি টেলিভিশন একুশে টিভি এবং কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

এর আগে বিগত ২২ আসরে সিজেএফবি আজীবন সন্মাননা পেয়েছেন শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, আবদুল্লাহ আল মামুন, কবরী সারওয়ার, শবনম, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, গোলাম সারওয়ার, জুয়েল আইচ, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন এবং তারিক আনাম খান।

এছাড়া সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছরের সেরা তারকাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে দেওয়া হবে ইটিভি-সিজেএফবি অ্যাওয়ার্ড ২০২৩। দেশের জনপ্রিয় তারকাদের পারফরমেন্সসহ থাকবে জমকালো আয়োজন।

প্রসঙ্গত, শফিক রেহমান উপস্থাপিত ‘লাল গোলাপ’ নামের একটি অনুষ্ঠান এক সময় তুমুল জনপ্রিয়তা পায়।অনুষ্ঠানটি প্রথমে বিটিভি পরে বাংলাভিশনে প্রচার হতো। গত আট বছর ধরে দেশের বাইরে থাকার কারণে এই অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায়নি তাকে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি। সেই সঙ্গে ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি আবারও ফিরে আসে টিভি পর্দায়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.