মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘ভারত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় আমাদের নেই’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় বাংলাদেশের নেই। বাংলাদেশের সাথে ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে সম্প্রীতি এবং সমতার। আগ্রাসনের কোনো সুযোগ থাকবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন সার্জিস আলম। শহরের মালতীনগর এলাকায় শুক্রবার জুম্মা নামাজের আগে পারিবারিক এক আয়োজনে এসেছিলেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে নতুন বাংলাদেশের অগ্রগতি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।

সার্জিস বলেন, যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে ছিলেন, গত চার মাসে সেই স্বপ্নপূরণে বেশি অগ্রসর হতে পারেনি সরকার নানান কারণেই। বিশেষ করে এখনও রাষ্ট্রযন্ত্রের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাভোগীদের থাকার কারণে পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের সময় লাগছে কিছুটা।

দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে সার্জিস আলম বলেন, গত ১৬ বছর ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে যেভাবে বাংলাদেশকে চুষে খেয়েছে, বাংলাদেশের মানুষ তাদের আর সেই সুযোগ দেবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.