মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘আমরা সব সময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করতে প্রস্তুত’

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের মত একটি বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়, তাই আমরা আশাকরি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবাঝি আছে সেটা দূর হবে।

আজ সোমবার (০২ ডিসেম্বর) সকালে বরিশাল মেরীন একাডেমিতে এ পা‌সিং আউট প‌্যা‌রেড অনুষ্ঠা‌ন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এসময় বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, আমি নাগরিক হিসেবে মনে করি আমাদের সঙ্গে ভারতের ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি।

এ সময় দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং এ থেকে উত্তরণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে এরমধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, যেখানে দুই একটিতে মালিক নেই সেখানে সমস্যা হচ্ছে। তবে এরই মধ্যে সরকার এ নিয়ে চেষ্টা করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, আর ঋণ নেওয়ার পর থেকে একটি পয়সাও শোধ করা হয়নি। সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। সরকার কি পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে আশা করি দ্রুত আপনারা জানতে পারবেন।

তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রো-অ্যাকটিভ হচ্ছে এবং হবে। আমরা মনে করি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে।

নির্বাচনের প্রশ্নে তিনি বলেন, এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কার প্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে সংস্কার কাজ শেষে কখন কি করা যাবে। নতুন নির্বাচনকে কাজ করতে দেয়া উচিত।

ইসকন প্রসঙ্গে বলেন, যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে কোন সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে। আর আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়। আশাকরি বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে, তবে যাদের ইনফ্লুয়েন্স আছে তারা নানা ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে দৌড়াতে থাকলে এগোতে পারবো না।

প্রশ্ন উত্তর পর্ব শেষে তিনি সাংবাদিকসহ উপস্থিতিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বরিশাল শহরটাকে পরিষ্কার রাখেন। এই শহরটা একসময় খুবই সুন্দর ছিল, পরিষ্কার ছিল, অনেক খাল ছিল। ছোটবেলায় ভূগোলে পড়তাম প্রাচ্যের ভেনিস নগর বরিশালকে বলা হতো। আমার মনে আছে- একসময় জিলা স্কুল ও সার্কিট হাউজের সামনে দিয়ে নতুনবাজারে পাল তোলা নৌকা যেত। কিন্তু এগুলো কেন বন্ধ করা হয়েছে জানি না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.