শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। রাজশাহী ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। মেডিকেলের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তবে আরেক শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় ভর্তিসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চবির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনও আলোচনা হয়নি। সে কারণে ভর্তি পরীক্ষা কবে হতে পারে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আগামী ১০-১২ দিনের মধ্যে নীতি নির্ধারকদের একটি মিটিং আছে। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হতে পারে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা হতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ নভেম্বর এ সভা আহবান করা হয়েছে।

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগের মতো নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ও ২১ ডিসেম্বর। আবেদন শুরু হবে ১০ নভেম্বর এবং শেষ হবে ১ ডিসেম্বর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.