ভারতীয় আদানি গ্রুপের বিদ্যুতের বকেয়া দ্রুত পরিশোধ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, আদানির বকেয়ার জন্য দায়ী বিগত সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রেমিটেন্সের গতি বেড়েছে। ফলে এখন রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো করতে পারছে সরকার। ভারতের আদানির বকেয়া বিল দেয়ার গতি বেড়েছে।
তিনি আরও বলেন, সরকার কোনো ধরনের সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টি কার্যালয়ে হামলা এবং আগুন দেয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখবে বলেও জানান তিনি।








