রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইন্টারপোলের অধিবেশনে যোগ দিতে যুক্তরাজ্যে আইজিপি

ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাজ্যে গেলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. ময়নুল ইসলাম। শনিবার (২ নভেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন। চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।

আইজিপি সম্মেলনে ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার, জার্মানি, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি এ ১৩টি দেশের পুলিশ প্রতিনিধিদল এবং ইন্টারপোলের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বি-পাক্ষিক পুলিশি সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশি সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনে বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা, এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যৎ, টেকসই বহুপাক্ষিকতা একটি সমন্বিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বের ভবিষ্যৎ এ ৪টি প্রধান ইন্টারেক্টিভ প্যানেল থাকবে, যা সংস্থাটির বৈশ্বিক অপরাধ ও আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করবে।

এ ছাড়াও ইন্টারপোলের বিভিন্ন আইন ও বিধি সংশোধন, এক্সিকিউটিভ কমিটির নির্বাচন, বার্ষিক বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। ইন্টারপোলের সদস্য দেশসমূহের পুলিশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে বৈশ্বিক পুলিশি সহযোগিতা অধিকতর কার্যকর করার ক্ষেত্রে এ অধিবেশন অতীব গুরুত্ববহ এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সম্মেলন শেষে বাংলাদেশের পুলিশ প্রধান আগামী ৯ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.