মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রিয়দর্শিনী মৌসুমির জন্মদিন আজ

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক করা চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর জন্মদিন আজ।

অভিনেত্রীর পরিবার ও ভক্তদের কাছে ৩ নভেম্বর একটি বিশেষ দিন। এবার তিনি ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রাখলেন।

বর্তমানে আমেরিকায় বসবাস করছেন এই চিত্রনায়িকা। গত বছরের মতো এবারও অভিনেত্রী তার জন্মদিন উদ্‌যাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। গেল বছরের অক্টোবরে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। এর মধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি। তবে ইচ্ছা ছিল একবার দেশে ফেরার।

কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন।

ঘনিষ্ঠ সূত্রের তথ্য মতে, স্থায়ী আবাসন গড়ার লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন তিনি। গিয়েছেন গত বছরের অক্টোবরে। আবেদন করেছেন গ্রিনকার্ডের জন্য।

এখনো সেটা পাননি বলেই দেশে আসতে পারছেন না। মার্কিন সাম্রাজ্যে গত বছর জন্মদিন পালন করেছেন এ অভিনেত্রী। দেখতে দেখতে বছর ঘুরে আবারও এলো সেই বিশেষ দিন। এবারও কাটাচ্ছেন আমেরিকায়। দিনটি উপলক্ষ্যে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন মৌসুমী।

জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, তাকেই সময় দেব। যদি সময় সুযোগ হয় হয়তো আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হব। বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাব। তবে মিস করব সানী (স্বামী অভিনেতা ওমর সানী) আর ফারদিনকে (ছেলে)। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরো অনেক বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত। ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই।’

মৌসুমীর জন্মদিন উপলক্ষ্যে তার স্বামী অভিনেতা ওমর সানী বলেন, ‘খুব শিগগির দেশে ফিরবে মৌসুমী। জন্মদিনে তাকে পাশে না পেয়ে আমারও খারাপ লাগছে। কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।’

উল্লেখ্য, ১৯৭৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মৌসুমী। ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতে নায়ক ছিলেন সালমান শাহ। এরপর অসংখ্য হিট সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। সালমান শাহ ছাড়া ওমর সানীর সঙ্গেও তার জুটি জনপ্রিয় হয়েছিল। বিয়েও করেছেন ওমর সানীকে। ক্যারিয়ারে অনেক পুরস্কার অর্জনের পাশাপাশি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.