এখনও শরীর থেকে তারণ্যের গন্ধই যায়নি। সেই যশস্বী জয়েসওয়াল এখন ভারতের ব্যাটিং অর্ডারের অন্যতম কাণ্ডারি। এরইমধ্যে তিনি এক রেকর্ড করে ফেলেছেন। টেস্টে একবর্ষে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চলতি বছরেই ১০৫৬ রান করে এ র্কীতি গড়লেন ভারতের তরুণ ব্যাটার।
এই রান করতে ৯ ম্যাচে ১৭ ইনিংস খেলেছেন তিনি। ৬৬ গড়ে ১০৫৬ রান করতে তিনি হাঁকিয়েছেন দুইটি শতক ও ৭টি অর্ধশতক।
জয়েসওয়ালের পরেই রয়েছেন বিশ্বনাথ। তিনি ১৯৭৯ সালে করেছেন ১০৪৭। পরের তিন ও চার নম্বরে রয়েছেন ভিরাট কোহলি। ২০১৬ সালে তিনি করেছেন ৯৬৪ আর ২০১৭ সালে তিনি ৮৯৮ রান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয়েসওয়াল প্রথমবার সবার নজরে আসেন। তার পারফরম্যান্স তাকে দ্রুত জাতীয় দলে জায়গা করে নেয়ার সুযোগ এনে দেয়।
২০০১ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম নেন জয়েসওয়াল। ছোট থেকেই ক্রিকেটের প্রতি তার প্রবল আগ্রহ থাকলেও জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না। আর্থিক সংকট থাকা সত্ত্বেও তিনি তার স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী ছিলেন। তার দীর্ঘ অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমই তাকে এনে দেয় ক্রিকেট দুনিয়ায় পরিচিতি।








