রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘এমটি বাংলার সৌরভ’ ট্যাংকারে আগুন, ৩৬ জনকে উদ্ধার

এবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামের ট্যাংকারে আগুন লেগেছে। চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ট্যাংকারটি তীরের কাছাকাছি সাগরে নোঙর করা অবস্থায় রয়েছে। আরেকটি জাহাজ থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। মোট চারটি স্পিডবোট দিয়ে জাহাজে থাকা ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সময় বাংলার সৌরভে কতজন নাবিক ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ট্যাংকারটিতে তেল আছে কি–না তাও এ মুহূর্তে নিশ্চিত করা যায়নি। এখন কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণ ও নাবিকদের উদ্ধারের কাজে রয়েছে।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ১২ টা ৫০ থেকে ৫৫ মিনিটে অগ্নিকাণ্ড হয়। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের একটি টাগবোট গেছে সেখানে।

গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র আরেকটি ট্যাংকার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই দুটি ট্যাংকারই ৩৮ বছরের পুরোনো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.