মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩, ১৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নকলায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, নকলা থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাসি রানী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নকলা উপজেলা শাখার আহ্বায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশীষ কুমার সাহা।

এছাড়া আরও বক্তব্য রাখেন বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমীর মুফতি মাওলানা খাদিমুল ইসলাম ও বর্তমান আমীর গোলাম সারোয়ার প্রমুখ।

বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজায় উপজেলার প্রতিটি পূজা মন্ডপে শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ বিভাগসহ আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বিভাগের প্রতি বিশেষ অনুরোধ জানান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশীষ কুমার সাহা বলেন– “এ বছর উপজেলায় অন্তত ১৭টি মন্ডপে দুর্গোৎসব ও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর বুধবার ষষ্ঠি পূজার মধ্যদিয়ে দূর্গাপূজা ও দুর্গোৎসব শুরু হবে এবং ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপনী ঘটবে। যথাযথ মর্যাদায় দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করি।”

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান– “আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর নারী-পুরুষ সদস্যগণ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।”
পূজা মন্ডপ এলাকায় ইভটিজিং ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সারা দেশের ন্যায় নকলা উপজেলায় বিশেষ সতর্কতাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এসময় উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.