বহু জল্পনা-কল্পনা শেষে অবশেষে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) দেয়া শুরু হবে ৫ অক্টোবর থেকে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের নয়টি থানা ও উপজেলায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইতোমধ্যে ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের বেতন দেয়ার সব কার্যক্রম শেষ হয়েছে। শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।
শুরুতে সারা দেশে শতভাগ শিক্ষক-কর্মচারীর বেতন এই পদ্ধতিতে দেয়া সম্ভব নয়। তবে ধীরে-ধীরে এটা বিস্তৃত হবে। ২০২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে ইএফটি ছাড়া কোনো শিক্ষক-কর্মচারী বেতন পাবেন না।
এর আগে চলতি বছরের ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয় যে, অক্টোবরে পরীক্ষামূলকভাবে ইএফটিতে বেতন দেয়া শুরু হবে।








