মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩, ১৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্লট চাওয়া চিঠির ইস্যুতে মুখ খুললেন জয়

এবার নিজেকে প্রধানমন্ত্রীর সন্তান দাবি করে প্লট চাওয়া ভাইরাল হওয়া চিঠির ইস্যুতে মুখ খুললেন জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। শুক্রবার (১৩ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এর ব্যখ্যা দেন।

পোস্টে তিনি বলেন, আলো আসবে গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩ এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন।

পোস্টে তিনি আরও লিখেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভাল থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।

প্রসঙ্গত, ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেন জয়। সেখানে তিনি শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন। লিখেন, মায়ের কাছে সন্তান আবদার করলে মা সেই আবদার ফিরিয়ে দিতে পারেন না। চিঠিতে পূর্বাচলের ১টি প্লট তাকে দিতে শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি।

শেখ হাসিনার কাছে জয়ের এ সংক্রান্ত এক আবেদনপত্রের ছবি ফেসবুকে ভাইরাল হয়। যদিও আর আগেও এই আবেদনপত্র দুই দফায় ভাইরাল হয়েছিল। ২০১৪ সালে চিঠিটি একবার ভাইরাল হয়। এরপর এটি ২০১৯ সালে দ্বিতীয় দফায় আবারও ভাইরাল হয়। সমসাময়িক প্রেক্ষাপটে এই আবেদনপত্রটিই আবার ভাইরাল হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.