মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩, ১৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পুলিশের ৪৩ কর্মকর্তার রদবদল

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়-দফতর-বিভাগে ব্যাপক রদবদল চলছে। এরই মধ্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৬ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাসহ ৪৩ জনকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

এ ছাড়ার ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা পৃথক তিনটি আদেশে তাদের বদলি করা হয়। ডিএমপির বদলি হওয়া ডিসিদের মধ্যে মোহাম্মদ মাহাবুবুর রহমানকে উত্তরা ও গুলশান গোয়েন্দা বিভাগে, ট্রাফিক মতিঝিল বিভাগের মোহাম্মদ মইনুল হাসানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের নাবিল কামাল শৈবালকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের এম এম মুরাদ আলিকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত, মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক রমনা ও মতিঝিল বিভাগে, মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে এবং মোহাম্মদ নূরে আলমকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া এডিসিরা হলেন- লজিস্টিকস বিভাগের রেশন স্টোরের মো. মনিরুজ্জামানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত, মোমেনা আকতারকে লজিস্টিকস বিভাগের রেশন স্টোরে এবং মো. নাজিম উদ্দিন আল আজাদকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া এসিরা হলেন-সাইফুল ইসলামকে ওয়ারী জোনে, এইচ. এম. শফিকুর রহমানকে বাড্ডা জোনে, সাইফুল ইসলাম চৌধুরীকে ডিএমপি সদর দফতরের ক্রাইম-২ বিভাগে এবং আবদুল লতিফকে কমিউনিটি ক্রাইম বিভাগের পুলিশিংয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়াও বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের অঞ্চলগুলো হলো-র‌্যাবে দুইজন, বিএমপি, এসবি ঢাকা তিনজন, মানিকগঞ্জ, নওগাঁ, কক্সবাজার, চট্টগ্রাম, পুলিশ হেডকোয়ার্টার ঢাকা তিনজন, নারায়ণগঞ্জ, যশোর, পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, এমআরটি পুলিশ, কেরানীগঞ্জ সার্কেল, এপিবিএন, এন্টি টেরোরিজম ইউনিট, বিপিএ সারদা রাজশাহী, চট্টগ্রাম, সিএমপি চট্টগ্রাম, শিল্পাঞ্চল পুলিশ, সদর সার্কেল মেহেরপুর, টিডিএস ঢাকা।

সহকারী পুলিশ সুপারদের অঞ্চলগুলো হলো-সিংগাইর সার্কেল, এপিবিএন, কেন্দুয়া সার্কেল, মির্জাপুর সার্কেল, এন্টি টেরোরিজম ইউনিট ঢাকা, সিআইডি, দেবিদ্বার সার্কেল, আরএমপি, ডিএমপিতে নয়জন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে: মোদি
হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
‘এটা লুট-লুট-লুট’, বিস্ফোরক মন্তব্য মমতার
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.