বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

তীব্র গরমে বিদ্যুৎ বিল কমানোর কৌশল

লাইফস্টাইল ডেস্ক

ছবি : সংগৃহীত

তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ট , তখন ঘর ঠাণ্ডা রাখতে এসি ও ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে মাসের শেষে বিদ্যুৎ বিলের অংক দেখে কপালে ভাঁজ পড়ে অনেকেরই। চিন্তার কিছু নেই, দৈনন্দিন অভ্যাসে সামান্য কিছু পরিবর্তন আনলেই আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন।

চলুন জেনে নিই সহজ কিছু উপায়:

১. এসির সঠিক তাপমাত্রা নির্ধারণ অনেকেই দ্রুত ঘর ঠাণ্ডা করতে এসি ১৮ ডিগ্রিতে চালিয়ে রাখেন, যা মোটেও ঠিক নয়। এসির তাপমাত্রা সবসময় ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। গবেষণায় দেখা গেছে, প্রতি ১ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়। এ ছাড়া এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখলে যন্ত্রটির কার্যক্ষমতা বাড়ে এবং বিদ্যুৎ খরচ কমে।

২. প্রাকৃতিক উপায়ে ঘর ঠাণ্ডা রাখুন দিনের বেলা বিশেষ করে দুপুর ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জানালার পর্দা টেনে রাখুন। গাঢ় রঙের মোটা পর্দা ব্যবহার করলে বাইরের তাপ ঘরে কম ঢুকবে। সন্ধ্যার পর জানালা খুলে দিন যাতে বাইরের বাতাস ঘরে চলাচলের সুযোগ পায়। এতে রাতে এসির ওপর চাপ কম পড়বে।

৩. ফ্রিজ ব্যবহারে সচেতনতা ফ্রিজ দেয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে রাখুন যাতে এর পেছনের গরম বাতাস সহজে বেরিয়ে যেতে পারে। ফ্রিজে কোনো গরম খাবার সরাসরি রাখবেন না এবং অপ্রয়োজনে বারবার ফ্রিজের দরজা খুলবেন না। ফ্রিজের ভেতরের সেটিংস ঋতু অনুযায়ী পরিবর্তন করলে বাড়তি বিল এড়ানো সম্ভব।

৪. বিদ্যুৎ সাশ্রয়ী বাতির ব্যবহার সাধারণ ফিলামেন্ট বাল্ব বা টিউবলাইটের বদলে এলইডি বাতি ব্যবহার শুরু করুন। এলইডি বাতি সাধারণ বাতির তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে এবং ঘরকে অতিরিক্ত উত্তপ্ত করে না। দিনের বেলা বাতি না জ্বালিয়ে সূর্যের আলো ব্যবহার করার চেষ্টা করুন

৫. ইলেকট্রনিক প্লাগ খুলে রাখা টিভি, ল্যাপটপ বা ওভেন ব্যবহারের পর রিমোট দিয়ে বন্ধ করলেই কাজ শেষ হয় না। সুইচ বন্ধ থাকলেও এগুলো সামান্য পরিমাণ বিদ্যুৎ খরচ করতে থাকে। তাই কাজ শেষে সকেট থেকে সরাসরি প্লাগ খুলে রাখার অভ্যাস করুন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
‘যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়’
প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে’
শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
স্বতন্ত্র বেতন স্কেলে শিক্ষকদের ন্যূনতম বেতন হতে পারে ৫০ হাজার টাকা
সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা
যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে
যুদ্ধবিরতিতে সম্মতি ইসরায়েলের, বিমান হামলা স্থগিত
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.