দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
আজ শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কথা জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মো. মাহফুজুর রহমানকে। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে মো. ইউসুফ মোল্লাকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাদের নিজ নিজ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।








