সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

আজ শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা এবং বাড়ির ছাদে যেন পানি জমতে না দেয়। পানির ট্যাঙ্কগুলি অবশ্যই ভালোভাবে ঢেকে রাখুন এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “যদি আমরা সবাই সচেতন হই, তবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে আমাদের রক্ষা পাওয়া সম্ভব। বর্ষাকালে জমে থাকা পানি এডিস মশার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে। তাই বিভিন্ন জায়গায় পানি জমতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত এই রোগের প্রকোপ বেশি থাকে, তবে বর্তমানে এটি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নয়, তাই যে কোনো সময় সতর্ক থাকা প্রয়োজন।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, “সরকার ১৪ মার্চ থেকে দেশের সব জায়গায় প্রতিসপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। স্থানীয় প্রশাসন এতে সক্রিয়ভাবে অংশ নেবে এবং জাতীয় সংসদ সদস্যসহ স্থানীয় জন প্রতিনিধিরাও প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন।”

তিনি শেষদিকে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর পদক্ষেপ। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। আমাদের জাতীয় স্বাস্থ্যনীতির মূলমন্ত্র হলো: প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.