সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭, বসন্তকাল

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল গ্রেফতার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান অসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

আজ রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৭ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসটিএফ বলছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীররাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বলছে, ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। মেঘালয় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ‘ফেরার উদ্দেশ্যে’ শেষ পর্যন্ত বনগাঁয় যায়।

এ বিষয়ে মামলা করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রবিবার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন।

তদন্তকারীদের মতে, হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেফতারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার কোম্পানি অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।’

এর আগে সিআইসি কর্মকর্তা বলেছিলেন, ঘটনাটি ঘটাতে কোনো অর্থায়ন ছিল কি না তা নির্ধারণের জন্য তদন্ত চলাকালীন সম্ভাব্য কোনো অর্থ স্থানান্তর বা গোপন করা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাদিকে গুলি করার ঘটনার তদন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো চালিয়ে যাচ্ছে, আর আর্থিক গোয়েন্দা কর্তৃপক্ষ এই মামলার সাথে সম্পর্কিত সম্ভাব্য আর্থিক যোগসূত্র এবং লেনদেন পরীক্ষা করছে।

এর আগে হাদি হত্যার ঘটনায় থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। মামলাটি তদন্ত করে ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

মামলার বাদী ১৫ জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ষষ্ঠবার পিছিয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪
ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৪১
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
ফয়সাল ও আলমগীর ১৪ দিনের রিমান্ডে
‘দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে’
বিদ্যুতের দাম নিয়ে যা বললেন জ্বালানিমন্ত্রী
৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে: নাহিদ
পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম
সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল গ্রেফতার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.