এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের মতো অপরাধ করলেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা।
রোববার (৮ মার্চ) দুপুরে মায়ের ডাকের প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি মহসচিব বলেন, আমি এই অনুষ্ঠান থেকে ফিরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব, বলবো সরকারের তরফ থেকে গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দেওয়া অত্যন্ত জরুরি। এটা তাদের প্রাপ্য।
তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোর ভবিষ্যত যদি আমরা সুন্দর করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসা স্বার্থক হবে। তা না হলে হবে না।







