ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ দাবিতে বিক্ষোভ মিছিল করেন জামায়াতের ঢাকা মহানগরের নেতাকর্মীরা।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি দাবি করেন, সংসদ নির্বাচনে অন্তত ৫৩টি আসনে ভোটগ্রহণ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।







