শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী’র সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাতপূর্বক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে ফাহিম চৌধুরী এমপি’র বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানানো হয়।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

মতবিনিময় সভায় ফাহিম চৌধুরী এমপি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সহিত পেশাগত দায়িত্ব পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।’

তিনি এলাকার সকল উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যা সমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি ও গণমানুষের ভাবনার সঠিক চিত্র নিজ নিজ কর্মস্থলের গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানান।

এছাড়া তিনি স্থানীয় সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে যথাযোগ্য লেখনীর মাধ্যমে এলাকা, দেশ ও জাতির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

‘নিরেপেক্ষ আদর্শিক সাংবাদিকতার জগতটাকে কেউ কেউ বিভিন্ন ট্যাগ ব্যবহারের মাধ্যমে কলুষিত করছেন’– সংবাদকর্মীদের এমন আত্মসমালোচনার জবাবে নবনির্বাচিত এমপি বলেন, ‘সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এখানে কারো কোন রাজনৈতিক সর্মথন বিবেচনা করা গ্রহযোগ্য নয়। সুস্থ স্বাভাবিক প্রতিটি মানুষের কোন না কোন রাজনৈতিক দলের প্রতি বিশেষ দূর্বলতা থাকতে পারে। তবে সাংবাদিকতার প্রশ্নে পেশাগত দায়িত্ব পালনে তারা সবার জন্য সমান। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই সরকারের উন্নয়ন কর্মকান্ড সমূহ সঠিকভাবে বাস্তবায়ন করা সহজ হয়। সঠিক তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে যেকোন দুর্নীতিসহ সকল প্রকার অপরাধ নির্মূল করা সহজতর হয়।’

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

আলোচনায় প্রেসক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্য ডেইলী ট্রাইব্যুনাল প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজ’র প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলা’র প্রতিনিধ মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের বাংলা ও শীর্ষ খবরের প্রতিনিধি দেলোয়ার হোসেন দেলু, দৈনিক যায়যায়দিন ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্য ডেইলী মরনিং গ্লোরি’র প্রতিনিধি মো. নূর হোসেন, দফতর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ ও দ্য ডেইলী মুসলীম টাইমস’র প্রতিনিধি মো. সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদ’র প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ ও দ্য কান্ট্রি টুডে’র প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, দৈনিক ইনকিলাব ও দ্য ডেইলী ট্রাইব্যুনাল’র প্রতিনিধি হেলাল উদ্দিন বাবু ও দৈনিক বাংলা’র প্রতিনিধি সাংবাদিক মামুন মিয়া বক্তব্য রাখেন।

এ-সময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকরণ’র প্রতিনিধি ফজলে রাব্বী রাজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আকাশ জমিন’র প্রতিনিধি আসাদুজ্জামান সৌরভ, সদস্য ও দৈনিক সংগ্রাম’র প্রতিনিধি রেজাউল হাসান সাফিত, দৈনিক স্বাধীন বার্তা’র প্রতিনিধি মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়া, সহযোগী সদস্য দৈনিক এশিয়া বার্তা ও দ্য বিজনেজ পোস্ট’র প্রতিনিধি হাসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.