শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে: নৌপরিবহনমন্ত্রী

কলিকাল প্রতিনিধি

নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাঁদাবাজি হচ্ছে সেটি যা মানুষকে বাধ্য করে, জোর করে নেওয়া হয়। এটি তাদের (মালিক সমিতির) নির্ধারিত প্রক্রিয়া না। কোনো অবৈধ শক্তি সেটা (চাঁদাবাজি) করতে চায়, সেটা করার কোনো সুযোগ আর থাকবে না। এটা আমাদের অঙ্গীকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণার্থে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, চাঁদা ও চাঁদাবাজি দুটি জিনিস, এতে পার্থক্য আছে। চাঁদাটা কোনো কোনো সময়ে শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা নির্ধারণ করে। আমি বুঝাচ্ছি, সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে এবং তাদের মতো ব্যয় করে।

তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন।

মন্ত্রী আরো বলেন, চাঁদাটাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয়, যেটা অনেক সময় সমঝোতা করে নিয়েছেন পরিবহন মালিকরা। এটা তাদের অর্থ, তারা কালেক্ট করে এবং তাদের কল্যাণে ব্যয় করবে।

সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না।

নৌ-পথে ঈদে যাত্রা নিরাপদ করতে ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.