রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পিলখানা হত্যাকাণ্ডে দায়ীদের সাজার ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল

কলিকাল প্রতিনিধি

পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০০৯ সালের এই দিনে বিডিআরের চৌকস ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করা হয়। এই দিনটি আমাদের জাতির জন্যে অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি।

তিনি বলেন, বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়েছিল এই দিনে। একইসঙ্গে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য ঘুরে দাঁড়িয়েছে দেশের জনগণ।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠনের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সুযোগ পেয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.