বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘একটি দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করছে’

কলিকাল প্রতিনিধি

আসন্ন নির্বাচনের আগে একটি দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরে নির্বাচনী সভায় এই কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জামায়াত আমিরের একটি অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে যে কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায় তারা নির্বাচনে সুযোগ পেলে তাদের আচরণ কী হতে পারে? তারা দেশের স্বার্থ বুঝে না, তারা শুধু নিজের স্বার্থ বুঝে। স্বার্থের প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে।

তিনি আরও বলেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল কীভাবে নারীদের ঘরের মধ্যে আটকে রাখা যায় সে কথা স্পষ্টভাবে বলে দিয়েছে। তারা আরও বলেছে, যেসকল মা-বোনেরা কর্মস্থলে যায় তাদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করেছে তা আমি উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি। আমাদের নবী করিম (সঃ) এর স্ত্রী খাদিজা (রাঃ) ছিলেন একজন ব্যবসায়ী। আর এদিকে, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের অসম্মানিত করে দেশে ইসলাম কায়েম করতে চায়।’

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গে বলেন, ‘যখন সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে সমালোচনা শুরু হয়েছে তখন বললো আইডি নাকি হ্যাক হয়েছে। অথচ, যারা বিশেষজ্ঞ তারা বলেছে এভাবে আইডি হ্যাক হতে পারে না। এর নির্বাচনের আগে নিজেদের স্বার্থে নেতা থেকে পুরো দল মিথ্যা কথা বলে যাচ্ছে। তারা মিথ্যাবাদী। হাজারো-কোটি মানুষের সামনে দাড়িয়েও যারা মিথ্যা কথা বলে তারা আর যাই হোক, এরা কখনো জনদরদী, দেশদরদী হতে পারে না।’

দীর্ঘদিনের অপশাসন পরবর্তী বাংলাদেশ গড়তে নারীদের অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি কাজ করে শুধু জনগণের জন্য, দেশ পুনর্গঠনের জন্য। দেশকে পুনর্গঠন করতে হলে দল-মত, শ্রেণি-পেশার মানুষকে নিয়ে পুনর্গঠন করতে হবে। এই দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের বাদ দিয়ে এই দেশে হয়তো অন্য কাজ করা যাবে কিন্তু কখনো দেশ পুনর্গঠন করা যাবে না।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.