রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে

কলিকাল প্রতিনিধি

একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া।

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর, শান্তিবাগ, আমিনবাগ ও চামেলিবাগ এলাকায় প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দলের কিছু মানুষ ভীত হয়ে আমাকে ময়লা পানি আর ডিম ছুড়ে মারে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দিতে হবে।

নির্বাচিত হলে দোকান-পাট, বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে সুস্থ হয়ে আবারও গণসংযোগ করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নির্বাচনি প্রচারের পথসভায় নাসীরুদ্দীনের ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার পর দ্রুত কর্মসূচি শেষ করে তারা পরীবাগ এলাকায় চলে যান।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রমনা এলাকায় গোল্ডেন প্লাজা গলিতে পথসভা করছিলাম। আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছিলাম। হঠাৎ একটি ভবনের ওপর থেকে প্রথমে ময়লা পানি ও পরে ডিম নিক্ষেপ করা হয়।

কারও নাম উল্লেখ না করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। যাদের চাঁদাবাজির সাম্রাজ্য ভেঙে পড়ছে, তারাই ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনার সঙ্গে জড়িত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.