দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম, জনগণের একটা টাকার উপরেও আমরা হাত বসাব না। মহান আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, সর্বস্তরের দুর্নীতিকে আমরা মাটির নিচে গেড়ে দেব। চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ওপর সহ্য করা হবে না।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন। ডা. শফিকুর রহমান চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সতর্ক করে বলেন, ‘ভয় পেও না, তওবা করে ফিরে এসো। আমরা তোমাদের হাতেও সম্মানের কাজ ও রুজি তুলে দেব। কিন্তু অন্যায়ের সঙ্গে কোনো আপস হবে না।’














