আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী তিনি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি৷
দলীয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চল থেকে ঢাকার বাইরের নির্বাচনী সফর শুরু করবেন ডা. শফিকুর রহমান। তার আগমন ঘিরে রংপুর, দিনাজপুরসহ সংশ্লিষ্ট জেলার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতিও।
২৩ জানুয়ারি সকাল থেকে শুরু হবে এই নির্বাচনী সফর। প্রথমে দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ মাঠে জনসমাবেশে যোগ দেবেন তিনি। এরপর পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন ডা. শফিকুর রহমান।
২৪ জানুয়ারি সকালে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন ডা. শফিকুর রহমান। এরপর সকাল ১০টায় গাইবান্ধায় অনুষ্ঠিত হবে আরেকটি পথসভা।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষেও গণসংযোগ করবেন জামায়াত আমির।






