শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

নির্বাচন পরবর্তী হামলা প্রত্যাশিত নয়: মিয়া গোলাম পরওয়ার

কলিকাল ডেস্ক

নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় অসহিষ্ণুতা ও সহিংসতার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, অনেক জায়গায় বিজয়ীরা পরাজিতদের ওপর চড়াও হচ্ছে, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে—যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

আজ রোববার (১ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শনিবার ইফতারের পর চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের নেতাকর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামী যে দুটি আসনে জয়ী হয়েছে সেখানে পরাজিতদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি; বরং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়েছে। অথচ অনেক আসনে বিজয়ীরা জামায়াতের নেতা-কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার আগেই যদি এসব সহিংসতা বন্ধ না হয়, তাহলে নতুন বাংলাদেশের যে স্বপ্নের কথা বলা হচ্ছে, তা বাধাগ্রস্ত হবে। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, সহিংসতা-উস্কানি থামাতে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।

রাজনীতিতে সহনশীলতা প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ একটি নতুন পথে এগোতে চেয়েছে—এখন প্রয়োজন রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক গ্রহণযোগ্যতার সংস্কৃতি শক্ত করা। তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরকার ও বিরোধীদলকে একসঙ্গে কাজ করতে হয়—সমন্বয় ও সহযোগিতার মাধ্যমেই দেশ সামনে এগোয়।

রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই মাস আত্মশুদ্ধির মাস। দেশের শান্তি, নিরাপত্তা ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরাও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.