শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

এনসিপি ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না। যেই জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, নয়তো এনসিপি থাকবে।

তিনি বলেন, আমরা নানাভাবে দেখতে পাচ্ছি ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে কমে নাই।

আজ সোমবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে দ্য কিং অব চিটাগাং-এ আয়োজিত এনসিপি’র চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘কোনো অঞ্চলে যদি এনসিপি’র ১০ জন নেতাকর্মীও থাকে, সেই অঞ্চলে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম কিংবা অফিস খোলার সুযোগ কোনোভাবেই যাতে না পায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে। এ দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শহীদরা এই দায়িত্ব আপনাদেরকে দিয়েছে।’

আদালত স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে এ আশাবাদ ব্যক্ত করে এনসিপি’র আহ্বায়ক বলেন, আমাদের আহ্বান থাকবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে সরকার এবং নতুন সংসদের যাত্রা শুরু হবে।

দখলবাজ ও  চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে। শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে।

দলের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যেটা জাতীয় নির্বাচনে আমরা পারিনি, স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমরা সেটা করে দেখাতে চাই। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে, আপনারা সেটার জন্য প্রস্তুতি নেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.