বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

তাহসান ইস্যুতে

‘খান’ পদবী মুছে ফেললেন রোজা

বিনোদন ডেস্ক

ঠিক এক বছর আগে তাহসান রহমান খান ও রোজা আহমেদের নবদাম্পত্য জীবনের ঘোষণা সবাইকে চমকে দিয়েছিল। বছর না ঘুরতেই তাদের বিচ্ছেদের খবর আরও বেশি ব্যথা দেয় এই যুগলের ভক্তদের মনে। এই সংবাদটি প্রকাশের পর থেকেই গত কিছুদিন ধরে বেশ সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম।

যদিও বিষয়টি নিয়ে তাহসান মুখ খুললেও রোজা আহমেদ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি বিচ্ছেদের কথা সামনে আসার পরও নিজের ইনস্টাগ্রামে তাহসানের ছবি ঠিক সেভাবেই রেখে দিয়েছিলেন রোজা। একইসঙ্গে রোজা নিজের নামের সঙ্গে খান পদবীও অক্ষুণ রেখেছিলেন। তাই অনেকেই ভেবেছিল, হয়তো তাহসানের সঙ্গে এখনো সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে রয়েছে এই মেকআপ আর্টিস্টের।

তবে সে আশা আর বাস্তবসম্মত নয়, যেটা ইঙ্গিতের মাধ্যমেই হয়তো জানিয়ে দিলেন রোজা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে তাহসানের ছবি মুছে ফেলেছেন রোজা আহমেদ। নিজের নামের সঙ্গে খান পদবী যুক্ত করেছিলেন। মুছে ফেলেছেন সেটাও।

রোজার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা যায়, কোথাও তাহসান নেই। ফলে এটা এখন আরো প্রকট, যতটুকুও সম্ভাবনার আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। তাহসানকে বিয়ের পর রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল রোজা আহমেদ খান।

উল্লেখ্য, মাত্র চার মাসের পরিচয়ে পারিবারিকভাবে গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন গায়ক ও অভিনেতা তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.