শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩, ২০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নতুন বছরের ভাবনা শেয়ার করলেন ভাবনা

বিনোদন ডেস্ক

‘নট আউট’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দার অভিষেক ঘটে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। পরবর্তীতে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রয়েছেন।

তারই ধারাবাহিকতায় এবার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ২০২৫ সালের ভালোলাগা-মন্দলাগা শেয়ার করে নিলেন ভাবনা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পা দিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ভাবনা। সেখানে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি। যেখানে অভিনেত্রী লিখেছেন, আরেকটি নতুন বছর শুরু করছি। আলহামদুলিল্লাহ।

ভাবনা বলেন, ২০২৫ সালে আমি নিজেকে অনেক গাঢ়ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্য, মিথ্যা, আর ভয়ংকর রকমের অপমান, মিথ্যা নিউজের জয়জয়কার। এ বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা।

অভিনেত্রী বলেন, অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবু সে গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মতো মৃত সম্পর্কও টেনে নেয়ার প্রয়োজন নেই।

ভাবনা বলেন, এ বছর আমি সিদ্ধান্ত নিয়েছি— অনেক হয়েছে, আমি আমাকে সবার আগে রাখব, আমি আর কোনো মিথ্যার সঙ্গে নেই।

তিনি বলেন, আমি আর ব্যবহার হব না কারও ভনিতার জন্যে। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দেব না, যে আপনাকে মূল্যায়নই করবে না।

অভিনেত্রী বলেন, আমি আমার ক্যারিয়ারে একদম একা একা এ পর্যন্ত এসেছি। আমি আমার অসহায়ত্ব, আমার কষ্ট ও আমার সঙ্গে হয়ে যাওয়া অন্যায় বিক্রি করতে চাই না সবার সামনে।

তিনি বলেন, আমি অনেক ধৈর্যশীল একটা মানুষ। তাই আমার ধৈর্য, চিন্তা আর উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই।

ভাবনা বলেন, কারও অনুগ্রহে নয়, নিজের শক্তিতে বাঁচতে চাই। আমি জানি সত্যের জয় হবে। আর আমার শিল্পীজীবনে আমার সবচেয়ে বড় শক্তি হলো— সত্য। আমি সৎ ও সততার সঙ্গে কাজ করি। আমি শেষে অনুভব করি আমার জন্য আমিই যথেষ্ট। কারও অনুগ্রহ আমি চাই না বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, আমার দর্শকরাই আমার শক্তি আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্য ও সুন্দরের সঙ্গে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.