বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

সুইমিংপুলে অন্তরঙ্গ পিয়া বিপাশা

২০১২ সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এ প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনে নাম লেখান। ২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে তার অভিষেক হয়। এরপর রুদ্র দ্য গ্যাংস্টার সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন এ অভিনেত্রী।

তবে কয়েক বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই উড়াল দেন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েও নতুন করে গড়ে তোলেন নিজের পরিচয়, ভেঙে ফেলেন পুরোনো বন্ধন এবং গড়ে তোলেন নতুন সম্পর্ক। নতুন দেশ, নতুন সংস্কৃতি, আর নতুন জীবন–  সব মিলিয়ে পিয়া এখন রূপকথার নায়িকা নয়, বাস্তব জীবনের লড়াকু এক নারী। অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে।

সে সময় অনেকেই ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা যায়, সেটিই ছিল তার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া–পরিণত হয়েছেন একজন কর্মঠ মার্কিন নাগরিক— একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।

এবার তার জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে–বিয়ে করেছেন তিনি। যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন— চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি। পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, গত ২৬ জুন তিনি মার্কিন নাগরিক প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর থেকেই পিয়া বিপাশা স্বামীর সঙ্গে বেশ আনন্দময় সময় পার করছেন। সম্প্রতি স্বামীর সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে গেছেন। সেখানেই দেখা যায়, স্বামীকে নিয়ে নেমে গেলেন সুইমিংপুলে। রাতেরবেলা সুইমিংপুলে নেমে অন্তরঙ্গ হয়ে ধরা দেন একসময়ের দেশের এ আলোচিত মডেল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.