সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

হাদির খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কলিকাল প্রতিনিধি

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ওসমান হাদি চত্তর। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে খুনিদের গ্রেফতারে সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদি চত্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম ও দাবি

বিকেল সাড়ে ৩টায় জাতীয় কবির পাশে হাদিকে দাফন করার পর সাধারণ ছাত্র-জনতা ওসমান হাদি চত্তরে জড়ো হতে শুরু করে। সেখানে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী। ইনকিলাব মঞ্চের ঘোষিত দাবিগুলো হলো:

২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার: আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং সরাসরি অংশ নেয়া খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

গোয়েন্দা সংস্থায় শুদ্ধি অভিযান: সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা বিগত সরকারের দোসরদের চিহ্নিত করে অতিদ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

সরকারের জবাবদিহি: গত ১২ ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তদন্তের অগ্রগতি কী, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সহকারী খোদাবক্স চৌধুরীকে জনসম্মুখে এসে জবাবদিহি করতে হবে।
আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় বা সংশ্লিষ্টরা জবাবদিহি করতে ব্যর্থ হন, তবে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।

ওসমান হাদি চত্তরে নজিরবিহীন নিরাপত্তা :

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো ওসমান হাদি চত্তর ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছিলো। প্রস্তুত রাখা হয়েছিলো জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)। নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড অভিমুখী সড়কটি ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়।

দাফন ও শোকের আবহে বর্তমানে শাহবাগ ত্যাগ করলেও আগামীকাল রোববার বিকেল সাড়ে ৫টায় পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। জাবের তার বক্তব্যে জনগণকে শান্ত থাকার এবং কোনও ধরনের ভাঙচুর বা নাশকতায় না জড়ানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, হাদির লড়াই ছিলো ইনসাফ ও সার্বভৌমত্ব রক্ষার, যা কোনও বিশৃঙ্খলার মাধ্যমে নষ্ট হতে দেয়া যাবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.