রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২, ৫ শাবান ১৪৪৭, শীতকাল

সাহিত্য সংবাদ

ময়মনসিংহ সাহিত্য সংসদে ‘বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক ‘বীক্ষণ’ পাঠচক্র অনুষ্ঠিত

জুবায়েদ ইবনে সাঈদ

ছবি : দৈনিক কলিকাল

ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত আয়োজন ‘বীক্ষণ’ পাঠচক্রের-২১৮০তম আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকালে নগরীর বিপিন পার্কে আয়োজিত এ আসরটি চলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এবারের আসরের প্রতিপাদ্য বিষয় ছিল “বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ”।

আসরে সভাপতিত্ব করেন কবি ও ছড়াকার সরকার জসীম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক আবু সাঈদ কামাল, প্রাবন্ধিক ও গবেষক চাঁন মিয়া ফকির এবং কবি ও গবেষক সোহেল মাজহার। আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও সাংস্কৃতিক প্রতিফলন কীভাবে কবিতা, গল্প ও প্রবন্ধে নান্দনিক রূপ পেয়েছে—তা বিশ্লেষণ করেন।

অনুষ্ঠানে কথা-কবিতা পাঠ ও শ্রোতা হিসেবে অংশগ্রহণ করেন কবি আলম মাহবুব, কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কবি মুজাহীদুল ইসলাম নাজিম, কবি জালাল উদ্দিন জামান, কবি বিউটি দাশ, কবি আফজালনেছা রুমি, কবি হাসান রাকিব, কবি ও শিল্পী আনোয়ারুল হাকিম পল্লব, কবি মোহাম্মদ হাসিবুর রহমান টুটো, কবি সচ্ছ দে, কবি ফাহিম ফয়সাল, কবি সাইফুর রাহমান সাইফ, কবি মো. লাবীব হাসান, কবি মো. নাঈম, কবি আল-আমিন, কবি হারিস হাসানসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি জুবায়েদ ইবনে সাঈদ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.