শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

২৭তম বিসিএস: ৬৭৩ জন প্রার্থীকে সিভিল সার্ভিসে নিয়োগ

কলিকাল প্রতিনিধি

২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে পূর্বে নিয়োগবঞ্চিত ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৯০ জন, পুলিশ ক্যাডারে ৭০ জন, অডিট ক্যাডারে ৫ জন, আনসার ক্যাডারে ১ জন, কর ক্যাডারে ১ জন, সমবায় ক্যাডারে ৫ জন এবং খাদ্য ক্যাডারে ২ জন রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫ নভেম্বরের সুপারিশক্রমে এ প্রার্থীদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী (২২,০০০-৫৩,০৬০/- টাকা) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত অন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। শিক্ষানবিশ হিসেবে ২ বছর কাজ করতে হবে, প্রয়োজন হলে সরকার এ সময়সীমা আরো দুই বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারবে।

শিক্ষানবিশকালে যদি কোনো প্রার্থী চাকরিতে বহাল থাকার জন্য অযোগ্য বিবেচিত হন, তবে তাকে কোনো কারণ দেখানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যেতে পারে। বুনিয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে অতিক্রম করলে প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

প্রশিক্ষণে যাওয়ার জন্য কর্মস্থল থেকে অনুমতি নেওয়া প্রার্থীদের একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই বন্ডে উল্লেখ থাকবে, শিক্ষানবিশকালে বা প্রশিক্ষণ শেষ হওয়ার ৩ বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে, প্রশিক্ষণের জন্য প্রদত্ত বেতন-ভাতা, ভ্রমণভাতা ও অন্যান্য খরচ ফেরত দিতে হবে।

নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রাখতে, তাদের ব্যাচের প্রথম নিয়োগপ্রজ্ঞাপনের তারিখ থেকে নিয়োগ আদেশ কার্যকর হবে। তবে এতে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.