ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির এখন রক্তচাপ কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চলাকালে তাকে গুলি করে সন্ত্রাসীরা।
তিনি জানান, আহত ব্যক্তির পুরো মুখ রক্তাক্ত ছিল, জামাকাপড় রক্তে ভিজে যায় এবং ডান কানের পাশের চোয়াল ও কানের পাশে ক্ষতচিহ্ন দেখা যায়। তখন তার কোনো জ্ঞান ছিল না।














