বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান

কলিকাল প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ এবং জনগণকে পক্ষে নিতে না পারলে ভবিষ্যতে দেশের অস্তিত্ব নিয়েও প্রশ্ন দেখা দেবে। বিভাজন ও বিভক্তি রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে আনতে হবে। বিচার হবে দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং আইনের মাধ্যমে। বিএনপি দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এবং ক্ষমতায় এলে স্বাবলম্বী মা ও পরিবার গড়ে তোলা হবে।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। পাশাপাশি রাষ্ট্রের সুযোগ-সুবিধা জনগণের কাছে সহজলভ্য করার ব্যবস্থা করা হবে।

দুর্নীতি দমন কমিশনের কাজেও সরকারের হস্তক্ষেপ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে দেশ পরিচালনার বিস্তারিত পরিকল্পনা বিএনপির কাছে রয়েছে, যা অন্য কোনো দল এত স্পষ্টভাবে তুলে ধরেনি, যোগ করেন তারেক রহমান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.