বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) প্রশাসনে আসছে বড় পরিবর্তন। স্কুল ও কলেজে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে যুক্ত হতে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।
রবিবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপযুক্ত শিক্ষক/কর্মকর্তা/বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিতে পারবে।








