বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে আবেগঘন বার্তা সংবলিত ফটোকার্ড শেয়ার করেন তিনি।
ফটোকার্ডে লেখা ছিল, সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ।
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।
চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন বল জানান ডা. জাহিদ হোসেন।








