বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩, ২৬ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সশস্ত্র বাহিনী দিবস আজ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আজ শুক্রবার (২১ নভেম্বর)। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এদিন বিস্তারিত কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহিদদের রুহের মাগফেরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

এতে আরো বলা হয়, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিন বাহিনীর প্রধান।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ), সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজ ২১ নভেম্বর বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ সংবর্ধনায় উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন- প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও উপদেষ্টা পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মুখ্য সচিব, তিন বাহিনীর সাবেক প্রধান, প্রাক্তন সামরিক কর্মকর্তা, স্বাধীনতার সব বীরশ্রেষ্ঠের উত্তরাধিকারী, স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী সময়ে ঢাকা এলাকায় বসবাসরত খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য/তাদের উত্তরাধিকারী, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে সংঘটিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যদের পত্নী/উত্তরাধিকারী, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি, উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা এবং তিন বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.