শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পবিত্র কোরআন শরীফ বিতরণ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া, মিলাদ ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর আজিমপুরস্থ হযরত ইবনে মাসউদ রাঃ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং-এ আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিক নিজ উদ্যোগে ৬১ জন গরিব ও এতিম শিক্ষার্থীর মাঝে ৬১ কপি পবিত্র কোরআন শরীফ উপহার দেন।

অনুষ্ঠানে প্রায় ১৩০ জন শিক্ষার্থী ও অতিথির অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ছাত্রদল নেতা তারিক নিজে সমগ্র আয়োজনটি তদারকি করেন এবং শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন।

তিনি বলেন, তারেক রহমান দেশবাসীর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। দেশের সংকটময় সময়ে তারেক রহমানের দিকনির্দেশনা ছাত্রদলকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। তার ৬১তম জন্মদিনে আমাদের এই ছোট আয়োজন কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার নেতৃত্বে দেশের মানুষ আবারও ন্যায়বিচার ও অধিকার ফিরিয়ে পাবে-এ বিশ্বাস আমরা রাখি। আজকে এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে আমরা তার প্রতি শুভকামনা ও দোয়া নিবেদন করছি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পবিত্র কোরআন পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন। সামগ্রিক আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস ও নাজমুস সাকিব, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, কর্মী তারিফউল্লাহ, আরেফিন সুলতান ও জোবায়ের আহম্মেদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য মো. আয়াজুর রহমান, সামি মাহমুদ সাদাফ, মাহমুদুল হাসান ও সাফওয়ান সাব্বির, শেখ মুজিবুর রহমান হলের সদস্য সিয়াম রহমান, তাহমিদ হুমায়ুন তানিম, কর্মী যাররাফ রহমান রাশহা, কবি জসিম উদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবাল, হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য সাখাওয়াত আনসারী সৈকত, ফজলুল হক মুসলিম হলের সদস্য হামিম তাশরিফ আবির, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মোঃ সামি ও বিশ্ববিদ্যালয় এবং হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য নূর হোসেন, ঢাকা মহানগর উত্তরের ফজলে রাব্বি রাদ, মুজতবা তাহমিদ মুবিন, মো. নাজমুল হক, মো. তানভিরুল ইসলাম, মহানগর দক্ষিণের মো. জুবায়ের হোসেন ও মো. ফাহাদ হোসেন, মহানগর পূর্বের মো. জাহিদ হাসান, মো. সোয়াইবুল ইসলাম রেম্পি, মুন্তাসির হাসনাত, মহানগর পশ্চিমের মো. মাহমুদুল হাসান, তেঁজগাও কলেজের রিমন রায়হান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাকিব হোসেন সৌরভ, আরাফাত হোসেন, ওসমান গণি, জামান মোল্ল্যা, শফিকুল ইসলাম বাবু, রুমান বেপারী ও তোফায়েল মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.