বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

প্রযোজকের যৌন প্রস্তাব নিয়ে পায়েলের বিস্ফোরক অভিযোগ

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

টলিউড অভিনেত্রী পায়েল সরকার সম্প্রতি জানিয়েছেন, এক প্রযোজক তাঁকে যৌন সুবিধা চেয়েছিলেন। কাস্টিং কাউচের এই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নারী ‘না’ বললে পুরুষেরা তা ইগোতে নেয়। পায়েল নিজের জীবনের এই অন্ধকারময় অধ্যায় শেয়ার করে কাস্টিং কাউচের বাস্তবতা নিয়ে সচেতনতা তৈরি করেছেন।

গ্ল্যামার দুনিয়ার এক অন্ধকারময় দিক হচ্ছে কাস্টিং কাউচ, যার ছড়াছড়ি বলিউড থেকে টলিউড সর্বত্রই বিদ্যমান। অনেক সময়ই উঠতি নায়িকা বা মডেলদেরকে কাজের সুযোগ দেওয়ার নাম করে যৌন প্রস্তাব দেওয়া হয়, কিন্তু এই অনৈতিক দাবি থেকে ইন্ডাস্ট্রির নামকরা নায়িকারাও রেহাই পান না।

নিজের জীবনের তেমনই এক অজানা ঘটনার কথা সম্প্রতি সামনে আনলেন অভিনেত্রী পায়েল সরকার। একটা সময় টলিউডের কমার্শিয়াল সিনেমার পরিচিত মুখ ছিলেন তিনি। দেবের সঙ্গে তাঁর জুটি ব্লকবাস্টার হিট ছিল, যার মধ্যে ‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’, ‘প্রেম আমার’-এর মতো মেগা হিট ছবি রয়েছে।

সম্প্রতি এক পডকাস্ট শোতে পায়েল জানিয়েছেন, একবার এক প্রযোজক তাঁর কাছে যৌনতা দাবি করেছিলেন। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’-র আসন্ন এপিসোডের প্রোমোতে দেখা যায়, সঞ্চালিকার প্রশ্নের উত্তরে পায়েল রাখঢাক না রেখেই বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ সঞ্চালিকা পাল্টা জানতে চাইলে তিনি ‘যৌন সুবিধা’ চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পায়েল আক্ষেপ করে জানান, আমাদের সমাজে এখনও মেয়েদের ‘না’ বলাটাকে সম্মান করতে পারে না পুরুষ। তিনি বলেন, একজন নারী কোথাও গিয়ে না বলছে, মানে সে কোথাও গিয়ে স্ট্যান্ড নিচ্ছে। কিন্তু আমাদের এখানে মেয়েদের না বলাটা পুরুষরা ইগোতে নিয়ে নেয়, সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক বা বাইরের।

উল্লেখ্য, একটা সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে কম চর্চা হয়নি। ‘বোঝে না সে বোঝে না’ ছবির পর সেই সম্পর্কে ইতি পড়ে। বর্তমানে ৪০-এর গণ্ডি পেরিয়েও পায়েল সিঙ্গল রয়েছেন। অন্যদিকে, তাঁকে সবশেষ দেখা গেছে ‘নজরবন্দী’ ছবিতে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’
কৃষকদের ১২ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ
ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি
নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.