বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষার ফলাফলের পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে রোববার (১৬ নভেম্বর)।
নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল পুনর্নিরীক্ষণ সংক্রান্ত আবেদন ফরম exam.bou.ac.bd ওয়েব ঠিকানায় ‘পুনর্নিরীক্ষণ ও পুনঃপরীক্ষা’ লিংকে পাওয়া যাবে (উক্ত লিংকে আবেদন এবং ফি জমার নিয়মাবলি দেওয়া আছে)।
উল্লিখিত ওয়েব ঠিকানায় আবেদন করতে হবে এবং মোবাইল ক্যাশ, নগদের মাধ্যমে পুনর্নিরীক্ষণ ফি বাবদ প্রতি বিষয়ে ৫০০ টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন ও ফি জমা দেওয়া যাবে না।
এর আগে গত ২৯ অক্টোবর থেকে শুরু হয় মঙ্গলবার (২৮ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন।









