সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ওয়েস্টার্ন পোশাকে নজর কাড়লেন লাস্যময়ী জয়া আহসান

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ওয়েস্টার্ন পোশাকে প্রকাশিত তাঁর নতুন ছবিগুলোতে ঝড় উঠেছে নেটমাধ্যমে। আবেদনময়ী লুকে জয়ার গ্ল্যামার ও স্টাইল ভক্তদের মুগ্ধ করেছে।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি বেশ নজরকাড়া। তার পোস্ট করা ছবি মানেই যেন ভক্তদের জন্য এক বিশেষ উপহার। প্রায় সময়েই নতুন নতুন রূপে ধরা দিয়ে অনুরাগীদের মন জয় করেন জয়া, আর তার অনুসারীর সংখ্যাও নেহাত কম নয়।

এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী। প্রকাশিত ছবিতে জয়াকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে। তার অপরূপ গ্ল্যামার বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। এই ছবি শেয়ার করে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘আমি সব সময় তিনটি বিষয়কে প্রাধান্য দিইআমার চুলের স্টাইল, আমার হিলের উচ্চতা আর আমার মর্যাদা।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর লাস্যময়ী লুকের ভূয়সী প্রশংসা করেছেন। একজন অনুরাগী তার প্রশংসা করে লিখেছেন, ‘আপনার সৌন্দর্য, আপনার স্টাইল এবং আপনার মোহনীয়তা প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই।’ আরেক ভক্ত তার কাছে ‘বয়স অনুযায়ী সৌন্দর্য ধরে রাখার রহস্য’ জানতে চেয়েছেন। জয়ার এই নতুন ছবিগুলো ফের প্রমাণ করেছে, সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ভক্তদের কাছে কতটা প্রিয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.