মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

খালেদা জিয়ার সম্মান রাখুন, প্রার্থী প্রত্যাহার করুন: আব্দুস সালাম

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, খালেদা জিয়ার সম্মান রাখুন, প্রার্থী প্রত্যাহার করুন।

তিনি বলেন, খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন, তার সময়ে ব্যবসা-বাণিজ্য করে অনেকেই ব্যাংকের মালিক হয়েছেন। আজকে বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার জন্য জামায়াতের লজ্জা থাকা উচিত। এখনও সময় আছে খালেদা জিয়ার কাছে গিয়ে হাত-পা ধরে উইথড্রো লেটার দিয়ে আসুন। খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে প্রার্থী প্রত্যাহার করুন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে ফেনীর পরশুরাম পৌরসভায় বিএনপির আয়োজনে উঠান বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, যারা আমাদের সঙ্গে ছিল তাদের দুঃসময়ে বেগম খালেদা জিয়া পাশে ছিলেন। আজ সেই নেত্রীর আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের চ্যালেঞ্জ জানানো শোভন নয়। আমি বিশ্বাস করি, জামায়াত আমাদের কথা শুনবে এবং তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নির্বাচনের দিন সবাই কর্মী হয়ে কাজ করবেন। এ সময় তিনি স্লোগানের সুরে বলেন, নেত্রী আমাদের খালেদা জিয়া, নেতা আমাদের তারেক জিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্যসচিব মাহবুবুল হক মজুমদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.