শেরপুর জেলার নকলায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র প্রদান করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসার মিলনায়তনে এই প্রতিযোগিতা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নজরুল ইসলাম-এঁর সভাপতিত্বে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সনদপত্র তুলে দেন।
এ-সময় নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল ইসলাম ও কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলার সব কয়টি উপজেলার প্রতিটি ইভেন্টের প্রথমস্থান অধিকারী বিজয়ীদের মধ্যে আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।








